Agaminews
Dr. Neem Hakim

ফুলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি পার্টনার কংগ্রেস/২০২৬ অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ / ২৭
ফুলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি পার্টনার কংগ্রেস/২০২৬ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন ফুলপুর : ফুলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস/২০২৬ উপজেলা হলরুমে ইউএনও মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ  সালমা আক্তার, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে হাবিবা সহ কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী কৃষি-পুষ্টি, নিরাপদ খাদ্য ও সব্জি ফল উৎপাদন -রপ্তানি এবং দেশীয় বাজার জাত বিষয়ে গভীর বিশ্লেষণ করে প্রশিক্ষণ প্রদান করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় বিএনপির উপজেলার আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও তার অংগসমূহের প্রতিনিধি, বিরোধী দল জামায়াতে ইসলামীর উপজেলার  সভাপতি গোলাম কিবরিয়া সহ বিভিন্ন সংবাদপত্রের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার ও পার্টনার সমিতির কৃষক -কৃষাণীরা স্টলে কৃষিজ সংশ্লিষ্ট প্রদর্শনী প্রদর্শন করেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর