Agaminews
Dr. Neem Hakim

ফতুল্লায় একাধিক ঝুটের গুদামসহ কয়েকটি দোকান পুড়ে ছাই


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ /
ফতুল্লায় একাধিক ঝুটের গুদামসহ কয়েকটি দোকান পুড়ে ছাই



নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৪ এপ্রিল ২০২৬  

ফতুল্লায় একাধিক ঝুটের গুদামসহ কয়েকটি দোকান পুড়ে ছাই


নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ঝুটের গুদাম, রিকশার গ্যারেজ ও কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে একটি ঝুটে গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরো কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বলেছেন, “আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/অনিক/রফিক





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর