
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‘মানবতার সেবায় – আগামীর প্রত্যাশায়’ এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে|শনিবার (২৫ এপ্রিল) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমš^য়ক মো. মিনহাজ|ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সম্প্রতি ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায়অবস্থিত হিদায়াতুল উম্মাহ মাদরাসার কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতের শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে দুই সেট কিতাবের প্রয়োজনীয়তার কথা জানানো হয়| বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ফাউন্ডেশনের সমš^য়ক মো. মিনহাজ সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিতাব সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন| পরবর্তীতে সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দ্রুত এই সহায়তা বাস্তবায়ন করা হয়|এ সময় হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ তুলে দেন ফাউন্ডেশনের সমš^য়ক|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন,মানিক চন্দ্র আচার্য্য, রুকুনুজ্জামান সরকার রাহাদ, এস এম মাসুদ রানা,
মাওলানা মাহমুদুল হাসান, শরীফ নাফেআস সাবের মনির প্রমূখ| হিদায়াতুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ মাহমুদ বলেন,
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এমন মহতি আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করছি|এ বিষয়ে ফাউন্ডেশনের সমš^য়ক মো. মিনহাজ বলেন, “মানবতার সেবায় -আগামীর প্রত্যাশা’ এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি| শিক্ষা সহায়তা আমাদের অন্যতম অঙ্গ| ভবিষ্যতেও আর্তমানবতার সেবায়ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ|
আপনার মতামত লিখুন :