
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫২, ২৫ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার সৌদি আরব প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির ভেতরে থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দা সালমান জানান, বিকেলে রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত এক কিশোর মোবাইলে কাউকে হত্যার কথা বলছিলেন। এ কথা শুনে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে মরদেহটি দেখতে যান। আটক করে জিজ্ঞাসা করলে ওই কিশোর জানান, ছয়জনের মিলে মারা যাওয়া কিশোরকে হত্যা করছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যার রহস্য ও জড়িতদের শনাক্তের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ঢাকা/অনিক/মাসুদ
আপনার মতামত লিখুন :