Agaminews
Dr. Neem Hakim

অমিত শাহের দাবি ১১০ আসন, মমতার দাবি ১৩৫


admin প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ / ১৪
অমিত শাহের দাবি ১১০ আসন, মমতার দাবি ১৩৫


পশ্চিমবঙ্গে  বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়েছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ রেকর্ড ভোট পড়েছে। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় দাবি করেছেন, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। বাংলায় ‘পরিবর্তন’ হবেই। এর পাল্টায় মমতার দাবি প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১৩৫টি আসনেই জয় পাবে তার দল। 

শুক্রবার হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভায় তৃণমূলনেত্রী বলেন, “এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু ! আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বের হলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না? এই গর্জনের কী ফল হয় আপনাকে আমরা আগেও দেখিয়েছি।”

এসময় মমতা আরো বলেন, “১৩৫টি আসন পাবে তার দল।”

বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি।

মমতার তোপ, “বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের মধ্যে রাজনীতি। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। আপনাকে স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে। আমি গঙ্গাসাগরেও যাই।”

দিল্লির যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলনেত্রী বলেন, “আপনি একবার দিল্লিতে গিয়ে যমুনা নদীতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা পুরো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না, আর বাংলায় এসে গঙ্গাবিহার করছেন!”

অন্যদিকে প্রথম দফার ভোট শেষের পর ১৫২ আসনে দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতার পাঁচতারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন প্রথম দফায় ‘১৫২ আসনের মধ্যে  আমরা ১১০-এর বেশি আসনে জিতব।’

সাংবাদিকদের অমিত শাহ বলেন, “প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তারা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি। এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি।” 

শাহ একা নন,  দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ পর্যায়ে এসে প্রথম দফার নির্বাচনে সাফল্যে আসবে দাবি করে আশীর্বাদ হিসাবে মানুষের ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । 

পানিহাটির জনসভা থেকেও মোদি বলেছেন ,“নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব।”





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর