Agaminews
Dr. Neem Hakim

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ /
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২১ এপ্রিল ২০২৬  
আপডেট: ২২:৪৪, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত

সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়|


চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথম দফার সংঘর্ষের পর বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসের একটি দেয়ালে লেখা গ্রাফিতিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। কলেজের ভবনের দেয়ালে গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের একদল নেতা-কর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন।

স্লোগানের অংশ পরিবর্তন করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়। 

বিকেল ৪টার দিকে পুনরায় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ হয়। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কলেজ প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, দেয়ালে লেখা পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/রেজাউল/বকুল 





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর