Agaminews
Dr. Neem Hakim

হজযাত্রীর মালামাল হাত ব্যাগে রাখার অনুরোধ সরকারের


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ /
হজযাত্রীর মালামাল হাত ব্যাগে রাখার অনুরোধ সরকারের



|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২১ এপ্রিল ২০২৬  

হজযাত্রীর মালামাল হাত ব্যাগে রাখার অনুরোধ সরকারের


হজযাত্রীর প্রয়োজনীয় মালামাল হ্যান্ড লাগেজে (হাত ব্যাগে) বহন করার অনুরোধ জানিয়েছে সরকার।

প্রয়োজ‌নের সময ভোগান্তি কমা‌তে হজযাত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মঙ্গলবার হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, এ বছর ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। সৌদি আরবে হজযাত্রীরা পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে বুকিং করা লাগেজ পেতে বিলম্ব হয় বা লাগেজ হারিয়ে যায়। সে ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় মালামাল (ইহরামের কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি/পায়জামা, মহিলাদের কাপড়, ওষুধ) সঙ্গে না থাকার কারণে হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়।

এজন্য হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তি লাঘবে হজযাত্রীর হ্যান্ড লাগেজে প্রয়োজনীয় মালামাল বহন (সর্বোচ্চ ৭ কেজি) নিশ্চিত করার জন্য লিড এজেন্সিগুলোকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর