প্রেস রিলিজ
১। সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬খ্রিঃ অনুমান ১৭৫০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার অরণ্যপাশা সাকিনস্থ কিশোরগঞ্জ-নান্দাইল হাইওয়ে রোডে এমএমবি এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদককারবারি ১। মতিউর রহমান (৩১), জেলা-নেত্রকোনা এবং ২। মোছাঃ হালিমা বেগম (৩০), জেলা-সিলেটদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির পিছনে বিশেষ কৌশলে রাখা ২৩(তেইশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ ০২ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
২। ধৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় আসামিসহ আলামত হস্থান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :