Agaminews
Dr. Neem Hakim

শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ /
শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুরে সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর