Agaminews
Dr. Neem Hakim

মদন থানায় কাঠের মুগুর দিয়ে আঘাত করার ফলে বর্গাচাষি বাচ্চু মিয়া (৬৫) নিহত ; এ নির্মম হত্যাকাণ্ডের অন্যতম আসামি শহীদুল ইসলাম(৪০) গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ /
মদন থানায় কাঠের মুগুর দিয়ে আঘাত করার ফলে বর্গাচাষি বাচ্চু মিয়া (৬৫) নিহত ; এ নির্মম হত্যাকাণ্ডের অন্যতম আসামি শহীদুল ইসলাম(৪০)  গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

# গ্রেফতারকৃত আসামির বাড়ি নেত্রকোনা জেলায়। তাকে ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয় নগর থানা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১৪ এর সদর কোম্পানি এবং র‍্যাব -০৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের দক্ষ আভিযানিক দল।
১। ঘটনার বিবরণে জানা যায় যে, নিহত বর্গাচাষি বাচ্চু মিয়া (৬৫) অন্যের জমি চাষাবাদ করে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করত। নিহত বাচ্চু মিয়ার বর্গা নেয়া জমির পাশে ধৃত আসামি শহীদুল ইসলাম (৪০), জেলা-নেত্রকোনা সহ অন্যান্য আসামিদের বসত বাড়ি হওয়ায়     ইচ্চাকৃতভাবে তাদের গরু ছাগল দিয়ে আবাদি জমি নষ্ট করে ক্ষতিসাধন করতো। তাদের এইরকম করা থেকে বিরত থাকার কথা বললেও আসামিরা কোনো কর্নপাত করেনি বরং উল্টো গত ২৬ মার্চ ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৩০ ঘটিকায় নিহত বাচ্চু মিয়া দেখিতে পান তার বর্গা নেয়া আবাদি ধান ক্ষেত ধৃত সহ অন্যান্য আসামিরা গরু দিয়ে খাওয়াচ্ছে। নিহত বাচ্চু মিয়া গরু গুলোকে ধানক্ষেত থেকে সরিয়ে  দিতে গেলে ধৃত ও এজাহারনামীয় আসামিরা গালাগালি করতে থাকে এবং পরস্পর যোগসাজসে নিহত বাচ্চু মিয়ার শরীরের বিভিন্ন অংশে কিল, ঘুষি সহ  কাঠের মুগুর দিয়ে মাথায় বাড়ি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আলামিন তালুকদার(৩১), পিতা-মৃতঃ বাচ্চু মিযা, সাং-নায়েকপুর পূর্বপাড়া, থানা-মদন, জেলা-নেত্রকোনা হত্যা মামলা দায়ের করেন। যার মদন  থানার মামলা নং-১৫, তারিখ-২৮ মার্চ ২০২৬খ্রিঃ,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড।  মামলা রুজুর পর সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ, ছায়াতদন্তসহ পলাতক আসামিদের গ্রেফতারের তৎপর হয়।এরই প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর