Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী আটক


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ / ৯৫
কিশোরগঞ্জে মাদকদ্রব্যসহ  ব্যবসায়ী আটক


মুঞ্জুরুল হক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আঃ মান্নান (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত আঃ মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে অবস্থান নেয়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ দেখে আঃ মান্নান পালানোর চেষ্টা করলেও চারপাশ থেকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।​কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান,”মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর