Agaminews
Dr. Neem Hakim

ইরানের সঙ্গে চুক্তি হবেই, সবাই খুশি হবে: ট্রাম্প


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ / ১০
ইরানের সঙ্গে চুক্তি হবেই, সবাই খুশি হবে: ট্রাম্প


ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অচলাবস্থা বিরাজ করলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হবে এবং ‘সবাই খুশি হবে’। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার রাতে (২০ এপ্রিল) রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’-তে এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এটি সম্পন্ন করব এবং সবাই খুশি হবে।”

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যখন স্পষ্ট জানিয়েছেন যে, তেহরান ‘হুমকির ছায়ায়’ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না, তার ঠিক কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

ইরানের প্রধান আলোচক গালিবাফ ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা ও নৌ-অবরোধ আরোপের ঘটনায় ট্রাম্পের তীব্র সমালোচনা করে এসব ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে গালিবাফ বলেন, ট্রাম্প অবরোধ আরোপ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান অথবা পুনরায় যুদ্ধ শুরুর অজুহাত খুঁজছেন। তিনি আরো জানান, পাকিস্তান-মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি এই সপ্তাহে শেষ হয়ে গেলে ইরান নতুন সামরিক বিকল্পের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।

আলোচনায় ইরানের বিরোধিতার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “ইরানকে আলোচনায় বসতে হবে। যদি তারা তা না করে, তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা তারা আগে কখনও দেখেনি।”

তিনি আরো যোগ করেন, “আশা করি, তারা একটি ন্যায্য চুক্তি করবে এবং তাদের দেশকে পুনর্গঠন করবে, কিন্তু যখন তারা তা করবে, তখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। পারমাণবিক অস্ত্রের নাগাল তাদের থাকবে না, এটি পাওয়ার কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটি বিশ্বের ধ্বংস ডেকে আনতে পারে এবং আমরা তা হতে দেব না।”

বুধবার (২২ এপ্রিল) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কূটনৈতিক সমাধান আসে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হয়, সেদিকে নজর পুরো বিশ্বের।





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর