Agaminews
Dr. Neem Hakim

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৭ ও ৮ কেজির দুই চিতল


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ / ১০
ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৭ ও ৮ কেজির দুই চিতল



কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৯ এপ্রিল ২০২৬  

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৭ ও ৮ কেজির দুই চিতল


কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ৭ ও ৮ কেজি ওজনের দুইটি চিতল মাছ ধরা পড়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে মাছ দুটি ধরেন আবু তালেব নামে এক জেলে।

স্থানীয়রা জানান, আবু তালেব ব্রহ্মপুত্র জাল ফেলার পর ডুবে মাছ শিকার করেন। রবিবার মাছ ধরতে নদে নেমে দুইটি চিতল মাছ ধরেছেন। যার একটির ওজন ৭, অপরটি ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করেছেন।

জেলে আবু তালেব বলেন, “আমি নদের গভীর পানিতে জাল ফেলি, পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভেতর থেকে মাছ ধরি। আজ দুটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করেছি।”

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, “ব্রহ্মপুত্র নদে চিতল মাছ ধরা পড়া একটি ভালো লক্ষণ। জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য বিধিনিষেধ বাস্তবায়ন এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলার কারণে মাছের বংশবৃদ্ধি হচ্ছে। আমরা আশা করি, জনসাধারণ আরো সচেতন হলে মাছের প্রজনন ক্ষমতা বাড়বে।”

ঢাকা/সৈকত/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর