Agaminews
Dr. Neem Hakim

বিমানের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা  


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ / ১০
বিমানের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা  


প্রকাশিত: ২২:০৩, ১৯ এপ্রিল ২০২৬  

বিমানের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা  


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপির স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লজ। এ সময় বাংলাদেশে বিমান পরিবহনের উন্নয়নে জার্মানির সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।

র‌বিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ও মত‌বিনিময় করেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। 

মতবিনিময়কা‌লে তারা বাংলাদেশ ও জার্মানির মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বাংলাদেশে বিমান পরিবহনের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। 

জার্মান রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দিতে জার্মান কোম্পানি অ্যারোডাটার আগ্রহের কথা উল্লেখ করেন। 

জবাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  

ঢাকা/নঈমুদ্দীন/রফিক





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর