Agaminews
Dr. Neem Hakim

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ / ১৩
পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক



লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৯ এপ্রিল ২০২৬  

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক


লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের গুড়াতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মমিনুল ইসলাম একই এলাকার হাফিজুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় মমিনুল মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।

সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ডাক-চিৎকার করে। স্থানীয়রা এগিয়ে এলে মমিনুল পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির পরিবার বর্তমানে শিশুটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় মামলা করেনি। তবে তারা মামলা করবেন বলে নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”


ঢাকা/নিয়াজ/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর