ভালুকা প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকায় রোববার ৯ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে সোহাগ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সোহাগ ভালুকা পৌর সভার ৬ নং ওয়ার্ড মেজর ভিটা এলাকার আব্দুল গনির ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ভালুকা উপজেলার পুরুড়া গ্রামে সোহাগ মিয়া তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের বাবা আব্দুল গনি জানান, তার ছেলে সোহাগ মিয়া উপজেলার পুরুড়া গ্রামে জমি কিনে বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। আজ রোববার সকাল ৯ টার দিকে তার নিজের দোকানে বিদ্যুৎতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। #
আপনার মতামত লিখুন :