Agaminews
Dr. Neem Hakim

বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন / ৯৫
বিপিএল-এ চ্যাম্পিয়ন জুনিয়ার টাইগার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাগান প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৫ এর ফাইনাল খেলায় জুনিয়ার টাইগার চ্যাম্পিয়ন হয়েছে।
ক্রেজি থান্ডার্স বনাম জুনিয়ার টাইগারের মধ্যে খেলা শুরু হয় বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে। টসে জিতে ব্যাট করতে নেমে
জুনিয়ার টাইগার নির্ধারিত ১২ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। ১৬৯ রানের টার্গেটে মাঠে নেমে ১০ ইউকেট হারিয়ে
১৩৩ রান সংগ্রহ করে ক্রেজি থান্ডার্স। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খেলা উদ্বোধন করেন যুবদল নেতা নিয়াজ মাহমুদ।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লিখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম জোবায়ের হোসাইন, যুবদল
নেতা আবু সাঈদ, বিএনপি নেতা  শফিকুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রাজিব মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম বুলবুল, ইউনিক ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক মোঃ ইয়ামিন মন্ডল, মোঃ এনামুল হক (ইতালি প্রবাসী), কনস্ট্রাকশন, বিল্ডিং এসোসিয়েশন ঢাকার ডিরেক্টর  এম.এন ইসলাম আরাফাত, লীগ পরিচালনা কমিটির মাজহারুল ইসলাম ও ইমরান হোসেন অপু প্রমূখ।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর