Agaminews
Dr. Neem Hakim

নাটোরে ৭দিনব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৪:২১ অপরাহ্ন / ১৮৯
নাটোরে ৭দিনব্যাপি বৃক্ষরোপন  অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি।
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা, স্টল পরিদর্শন ও আলোচনা সভার মধ্যে দিয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার  উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বুধবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ- দৌলা সরকারী কলেজের সামনে থেকে জেলা বন বিভাগ ও জেলা প্রশাসকের আয়োজনে একটি করে গাছের চারা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাব সিরাজ-উদ- দৌলা কলেজ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ,এন এস সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল বারী মির্জা, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মেলা চলবে আজ ১৩ তারিখ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত। ২০টি স্টলের সমাহারে শোভিত মেলাটি আগামী ৭ দিন  সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর