Agaminews
Dr. Neem Hakim

ঢাকার যাত্রাবাড়ি থানাধীন দক্ষিন কুতুবদিয়া এলাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামী মোঃ সাগর মিয়া(২১) কে গ্রেফতার করেছে সিপিএসসি র‍্যাব-১৪,ময়মনসিহং


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ণ / ৩৩৩
ঢাকার যাত্রাবাড়ি থানাধীন দক্ষিন কুতুবদিয়া এলাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামী মোঃ সাগর মিয়া(২১) কে গ্রেফতার করেছে সিপিএসসি র‍্যাব-১৪,ময়মনসিহং

                                                                                প্রেস বিজ্ঞপ্তি

ঢাকার যাত্রাবাড়ি থানাধীন দক্ষিন কুতুবদিয়া এলাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামী মোঃ সাগর মিয়া(২১) কে গ্রেফতার করেছে সিপিএসসি র‍্যাব-১৪,ময়মনসিহং।
১। মামলার এজাহার সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ভিকটিম  স্কুলে যাওয়া আসার পথে প্রায়শই আসামী ভিকটিমকে কু-প্রস্তব সহ প্রেম নিবেদন  করে বিরক্ত করতো। গত ১৬ এপ্রিল ২০২৫খ্রি. দুপুর ১৩.১৫ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ি হতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ধৃত আসামী সহ এজাহার নামীয় অন্যান্য ও অজ্ঞাতনামা বিবাদীরা ভিকটিমের বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে জোরপূর্বক অজ্ঞাতনামা মাইক্রোবাস যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা- মোঃ মজিবুর রহমান(৫২), জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তারিখ-০৫ জুন ২০২৫খ্রিঃ, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ । মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।
২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‌্যাব-১৪,ময়মনসিংহ এর আভিযানিক দল সদর কোম্পানী, র‍্যাব-১০, কেরানীগঞ্জ এর সহযোগীতায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কুতুবদিয়া এলাকায় ১২ আগস্ট ২০২৫ আনুমানিক ১৭:৩২ ঘটিকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধারপূর্বক মামলার এজাহারনামীয় প্রধান আাসমী মোঃ সাগর মিয়া (২১), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেয়ার লক্ষ্যে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর