
নাটোর জেলা প্রতিনিধি.
নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নাটোর সদর উপজেলাস্টেডিয়াম সহ সারাদেশে ১৪ টি স্টেডিয়াম উদ্বোধনী
অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরেরকানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা
পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলাবিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন। পরে দুপুরে জেলা
বিএনপির সদস্য সচিব এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান
আসাদ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের
আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ,
যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহকয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তাঁরা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন।
এই ঘটনার পর বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।এদিকে ডিবির ওসি মো. হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়ানাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর
০৯.০৮.২৫
০১৩০৩-১৬৫৪৪৪
আপনার মতামত লিখুন :