Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ / ৩৯১
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়িয়া প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেসক্লাব ।শুক্রবার বার (৮ আগস্ট) সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন হত্যাকন্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোন আসামি গ্রেফতার করা হয়নি।দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। মানববন্ধনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ ? তাহলে সাংবাদিক হত্যা কেন, রাস্তায় দাঁড়ান প্রেসক্লাবের সদস্যরা।মানববন্ধনে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: হালিম বলেন, সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।’তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু, সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে। এই দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগ সাধারন সম্পাদক হোসাইন শাহীদ বলেন, ‘প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।আরও বলেন, সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়। অতি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।প্রেস ক্লাবের সহ-সভাপতি  আবুল কালামের  সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, রফিক আহমেদ মিঠু, নূরুল ইসলাম খান, আলএমরান, গোলাম ফারুক, কবীর উদ্দিন  সরকার হারুন,আসাদুজ্জামান আসাদ,সাইফুল ইসলাম,আব্দুস সাওার,রফিকুল  ইসলাম মানিক,বশিরআহামেদ,  হেলাল উদ্দিন  উজ্জ্বলসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।আজ বাদ আছর উপজেলার ভাটিপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাংবাদিক তুহিনকে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর