জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করতে ষড়যন্ত্র চলছে: ওয়াহাব আকন্দ
audhamyabangla
প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ /
৬৮

আশিকুর রহমান মিঠু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে গত বছরের এইদিনে এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এতে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, মানুষ ফিরে পেয়েছে নতুন স্বাধীনতা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করতে দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।গত পরশু মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্ঞচূড়া চত্বরে মহানগর ও কোতোয়ালি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের পক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ওয়াহাব আকন্দ আরও বলেন, মতপথের প্রার্থক্যে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোন লাভ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্টসহ সকল অপশক্তি স্ব-মূলে উৎপাটন করতে হবে। তবেই জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণ বিজয় অর্জিত হবে।এই বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহম্মেদ ভুলু, কায়কোবাদ মামুন, সদস্য সৈয়দ শরীফ, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ রবিন, বর্তমান সভাপতি গোবিন্দ রায়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের এই মিছিলটি নগরীর হরে কিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
আপনার মতামত লিখুন :