
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক জনের মৃত্যু হয়েছে৷ রবিবার (৩ আগষ্ট) ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর উজানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর উত্তজিত জনতা তাকে মারধর করে। মারধরের আঘাতে আজ সকাল তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায় নি।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মকবুল হোসেন জানান, দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :