Agaminews
Dr. Neem Hakim

শেখ হাসিনার ১৫ বছর অবৈধ ভাবে থেকে বাংলাদেশকে ধ্বংস করেছে……নাটোরে দুলু


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ / ২৩৯
শেখ হাসিনার ১৫ বছর অবৈধ ভাবে থেকে বাংলাদেশকে ধ্বংস করেছে……নাটোরে দুলু

নাটোর জেলা প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক মন্ত্রী এড, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,পরিষ্কার কথা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার ১৫ বছর যেভাবে অবৈধ ভাবে থেকে বাংলাদেশকে শোষণ করে ধ্বংস করেছে, এই দেশের মাটিতে আওয়ামী লীগের শেখ হাসিনাকে আর সুযোগ আমরা দিব না।
তিনি আরো বলেন, যতই ষড়যন্ত্র যতই চক্রান্ত করা হোক না কেন, যতই ভারতকে নিয়ে মিটিং করেন না কেন শেখ হাসিনা আপনি আর কোন সুযোগ বাংলাদেশের মাটিতে পাবেন না। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান ,এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনারা ফেসিস্টকে  উৎখাত করে বিতারিত করেছেন।এই ফ্যাসিস্টের দোসররা যেন আর জঙ্গি মিছিল করতে না পারে, আমি সকল রাজনীতিবিদদের কাছে অনুরোধ রাখবো এদেরকে কোনভাবেই আর দাঁড়াতে দেওয়া যাবে না বাংলাদেশের মাটিতে।
 তিনি আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে জুলাই- আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপির আয়োজনে স্মরণসভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলের নেতা কর্মিরা।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর