Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন / ২০০
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

আশিকুর রহমান মিঠু ,
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই ইয়াবা কারবারিকে নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা ও ইয়াবা বিক্রিতে ব্যবহার করা দুইটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো নাজিম উদ্দীন ও রুপালী আক্তার। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজলের নির্দেশনায় উপপরিচালক আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় “ক” সার্কেলের একটি চৌকস টিম নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী মোঃ নাজিমুদ্দিন ও রুপালি আক্তারকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ অর্থ ১৫ হাজার টাকা এবং দুইটি এনড্রয়েট মোবাইল সেট সহ হাতেনাতে গ্রেফতার করে। অপরদিকে অতিরিক্ত পরিচালক  মোঃ জাফরুল্ল্যাহ কাজল এর নির্দেশনায় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোতোয়ালি থানাধীন পাটগুদাম বিহারি কলোনিতে অপর একটি অভিযান পরিচালনা করে আসামি সোনিয়া আক্তারকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা, ৭০০০ (সাত হাজার) টাকা এবং একটি বাটন মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর