Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন / ৭০
প্রেস বিজ্ঞপ্তি

১৩ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত মোঃ রবিউল বিশ্বাস (২৫) ও অপহরণে সহযোগী  মোঃ আজহারুল (৩৮) গ্রেফতার।
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে,বাদীর মেয়ে ভিকটিম স্কুলে যাওয়া আসার সময় ধর্ষণে অভিযুক্ত মোঃ রবিউল বিশ্বাস (২৫) তাকে বিভিন্ন ধরণের প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন গত ২৫ জুন ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম তার বাসার সামনে হাটাহাটি করাকালে অভিযুক্ত মোঃ রবিউল বিশ্বাস (২৫)  তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ৩নং অভিযুক্ত মোঃ আজহারুল (৩৮) এর বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি,ঢাকার পল্লবী থানায় অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯, তারিখঃ ০৭/০৭/২০২৫ খ্রি. ধারা-৭/৯(১)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫)।
২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও সদর কোম্পানি, র‍্যাব-৪, মিরপুর, ঢাকা এর যৌথ আভিযানিক দল ২৯ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমডি, ঢাকার পল্লবী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং  অভিযুক্ত মোঃ রবিউল বিশ্বাস (২৫) ও ৩নং অভিযুক্ত মোঃ আজহারুল (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর