Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে মালদ্বীপ বিএনপির সভাপতি কে নাগরিক সংবর্ধনা প্রদান


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন / ৬০৪
জামালপুরে মালদ্বীপ বিএনপির সভাপতি কে নাগরিক সংবর্ধনা প্রদান

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রধান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যার সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে জামিরন নেছা টেক্সটাইল ইন্সটিটিউটের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপত্বিতে বক্তব্য রাখেন, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহম্মেদ, ইটাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহসীনুল হক বাদশা, ৯ নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি পন্ডিত মিয়া, সোহেল রানা, কামরুজ্জামান আশিক, মহসিন মাস্টারসহ অন্যান্যরা।
এই সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ও গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তা সফল করতে প্রবাসেও দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন। তাই আগামীতের বিএনপির হাতকে শক্তিশালি রাখতে দলের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।
পরে ইটাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর