
নাজমুল হক তারাকান্দা: ময়মনসিংহের তারাকান্দায় জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সোমবার (২৮ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি ও ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও রিকশা প্রদান,সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরাইরা, তারাকান্দা থানার ওসি মো: টিপু সুলতান ও গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ। জানা গেছে, স্কুল রোড এলাকায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র ও গালাগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিকশা প্রদান,সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়াও কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক মুফিদুল আলম তারাকান্দায় আগমন উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তারাকান্দা উপজেলা বিএনপির বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,শামীম তালুকদার,মোখলেছুজ্জামান মুকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :