Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন / ১৯৪
দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

দুর্গাপুর প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সি (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজবাড়ী পৌরশহরের বিরিশিরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।

রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়, বিরিশিরি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, সাবেক পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই এই বীর যোদ্ধাকে কবরস্থ করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর