Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু।


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ১২:১০ অপরাহ্ন / ১০৬
ভালুকায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু।

 ভালুকা প্রতিনিধি ।।  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামে শুক্রবার বিকাল ৪ টার দিকে  বজ্রপাতে আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আরব আলী  ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার  বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের  মরহুম ওয়াহেদ আলীর ছেলে আরব আলী  একই উপজেলার জামিরাপাড়া গ্রামে আসমত আলীর মেয়ে  মাজেদা খাতুনকে বিয়ে করে। বিয়ের পর শ্বশুর বাড়ির পাশে জমি কিনে স্থায়ী ভাবে  বসবাস করে আসছিলো। ঘটনার সময় আরব আলী  বাড়ীর পাশে লাকড়ি কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই  মারা যান। ভালুকা মডেল থানার ডিউটি অফিসার  এস আই মোঃ  রঞ্জু জানান, বজ্রপাতে মারা যাওয়ার খবর এখনো পায়নি। তবে খোঁজ নিচ্ছি ।  

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর