Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন / ১৩৯
তারাকান্দায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও সকল কলেজ ছাত্রদলের আয়োজনে তারাকান্দা উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।এ সময় আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, কাজি আব্দুল বাতেন,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,এ.এইচ.এম জুয়েল ও মোবারক খান এবং বিএনপি,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর