হরিণের মাংস বোঝাই ককসিটসহ ২জন আটক
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ /
১৪৮
::
কামরুল ইসলাম টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের বনবিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাবুরহাট বাজার, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর নামক স্থানে রাজীব পরিবহন ( ঢাকা মেট্টো- ব-১৫-৭৪৩১) বাসের সাইট বক্সের ভিতর তল্লাশী চালিয়ে বস্তাবন্দী একটি ককসিটে ১০ কেজি হরিণের মাংসসহ ২ হরিণ শিকারীকে আটক করা হয়।আটককৃতরা হলো,
আঃ ছালাম (আনুঃ ৪০), পিতা-জোনাব আলী, সাং-কচুয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট ও জাকারিয়া (আনুঃ ২৫), পিতা-মোঃ বারেক, সাং-সন্নাসী ছোট পরি, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট। তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :