Agaminews
Dr. Neem Hakim

টিকা,ফ্রি চিকিৎসা,প্রশিক্ষণ ও ঔষধ প্রদান কর্মসূচির সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন / ২২১
টিকা,ফ্রি চিকিৎসা,প্রশিক্ষণ ও ঔষধ প্রদান কর্মসূচির সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা

মোঃ কামরুল ইসলাম টিটু
শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইভলভ প্রকল্প সি এন আর এস এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে গতকাল ১০-০৭-২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আল মামুন জুয়েল (ভেটেরি নারী সার্জন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শরণখোলা বাগেরহাট। অতিথি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সর্বজনাব খলিলুর রহমান এস এ এল ও, ডাঃ মোঃ নাজমুল হোসাইন এলইও, মোঃ ফয়সাল হোসেন এলএফএ, আঃ রহিম খান এলএসপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যগণ, খামার মালিক ও সাধারণ উপকারভোগিরা। সভাপতির দায়িত্ব পালন করেন শরণখোলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিএসও নেটওয়ার্ক সদস্য কামরুল ইসলাম টিটু । অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আজহারুল হক, মাঠ কর্মকর্তা ইভলভ প্রকল্প, সিএনআরএস। উক্ত অনুষ্ঠানে টিকা,ফ্রি চিকিৎসা প্রশিক্ষণ এবং ঔষধ প্রদান কর্মসূচির উপর মুক্ত আলোচনা,প্রশ্ন ও উওর পর্ব, কর্ম পরিকল্পনা প্রাণি সম্পদ কর্মকর্তার নিকট দাখিল করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর