Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে আবাসিক মেডিকেল অফিসারের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ / ২১৪
জামালপুরে আবাসিক মেডিকেল অফিসারের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

বাধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম রনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার আহŸায়ক ডা. আহম্মদ আলী আকন্দের সভাপতিত্বে জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হারুন অর রশিদ, ডা. সাইফুল আল-আমিন, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলাকারী ডা. ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আক্তারকে আগামীকাল সকালের মধ্যে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়।
উল্লেখ, জামালপুর জেনারেল হাসপাতালে আউটসোর্সিং এ জনবল নিয়োগকে কেন্দ্র করে গতকাল দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডা: ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আক্তার হামলা চালায়। এতে ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি ও হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর