Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুর পৌরশহরে রাস্তা উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন / ২৪৩
দুর্গাপুর পৌরশহরে রাস্তা উদ্বোধন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে আওতায় বিভিন্ন উন্নয়নমুলক কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১নং ওয়ার্ডের আত্রাখালী মোড় হতে বেলা ফার্মেসী পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে সাধুপাড়া এলাকায় এ রাস্তা উদ্বোধন করা হয়

প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে ২৮৫ মিটার আরসিসি রাস্তার কাজ উদ্বোধন কালে, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক মো. নাভিদ রেজওয়ালুল কবীর, ডাঃ তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, পৌরপ্রকৌশলী উত্তম কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উন্নয়ন কাজ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ালুল বলেন, পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে, সাধ্যের মধ্যে সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়নে শহরে চলাচলে সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে শহরের প্রায় রাস্তা গুলো ঠিক হয়ে যাবে। পৌরশহর পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর