সিপিএসসি, র্যা ব-১৪, ময়মনসিংহ ও সিপিসি-২, র্যা ব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে ডিএমপি ঢাকার বিমান বন্দর থানা এলাকা হতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইলমাউন @ ইমন (১৫) হত্যা মামলার ৩ নং এজাহারনামীয় আসামী গ্রেফতার
১। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় বাদী নুরে আলম ওরফে আঙ্গুর (৪২) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বিবাদীদের সাথে বাদীর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসতেছে। গত ২৬ জুলাই ২০২৪ খ্রি. দুপুর অনুমান ০২:০০ ঘটিকায় বাদীর ছেলে ইলমাউন ওরফে ইমন (১৫) তার বাড়ীর পার্শ্বে পুকুরে গোসল করে বিবাদী রুবেল মিয়া (২২) এর সাথে দেখা করতে যায়। পরবর্তীতে, একই তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকায় ঐ পুকুর থেকে ভিকটিম ইলমাউন ওরফে ইমন (১৫) এর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা নুরে আলম ওরফে আঙ্গুর (৪২), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-তেলিগ্রাম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪, তারিখঃ ২৮/০৭/২০২৪ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর সিপিএসসি, র্যা ব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন।
২। এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র্যা ব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যা ব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গত ২৮ মার্চ ২০২৫ খ্রি. রাত্রী অনুমান ২১:২০ ঘটিকায় সিপিসি-২, র্যা ব-১, উত্তরা, ঢাকা এর সহায়তায় ডিএমপি ঢাকার বিমান বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইলমাউন ওরফে ইমন (১৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ সুরুজ আলী (৫৫), পিতা- মৃত বছির উদ্দিন, সাং-তেলিগ্রাম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :