Agaminews
Dr. Neem Hakim

নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ 


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ১:২৭ অপরাহ্ন / ১০৬
নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মিথ্যা অভিযোগে বার বার হয়রানির প্রতিবাদে ও ক্রয়কৃত জায়গার  সাফ-কাওলা দলিল থাকার সত্বেও  রাজনৈতিক   মামলা ও প্রাণনাশের  হুমকি দিয়ে জমি থেকে বিতাড়িত করার চেষ্টার অভিযোগে উঠেছে বিএনপি নেতা শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে। এনিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নান্দাইল মধ্য বাজারে নিজ বাসায়

 সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগী মো.হাবিবুর রহমানের পুত্র শফিকুল ইসলাম।

 

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান মৃত আব্দুল খালেকের পুত্র বিএনপি নেতা শহিদুজ্জামান মিল্টনের বড় ভাইয়ের স্ত্রী   দিল আফরোজা  রহমান ও তার  ভাতিজী ফাহমিদা বিনতে জামান এর কাছ থেকে সাফ কাওলা দলিলমূলে  ৪ বছর পূর্বে  ২শতাংশ ৬৯ পয়েন্ট জায়গা  ক্রয় করেন। এবং সেই জায়গা ক্রয় করার পর থেকে আমার দখলে রয়েছে। তবে শরিফুজ্জামান মিল্টন এই জায়গার উপর মিথ্যা অভিযোগ এনে জায়গা দখলের জন্য দীর্ঘদিন ধরে আমার নামে বিভিন্ন জায়গা মিথ্যা অভিযোগ  ও হত্যার হুমকি সহ  বড় অংকের টাকা দাবি করে আসছে। তিনি আরো বলেন আমি সহ  আমার  পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি  এ ব্যাপারে শফিকুল  ও তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও  পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

এবিষয়ে জানতে বিএনপি নেতা শহীদুজ্জামান মিল্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর