Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণসভা


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন / ১০২
গফরগাঁও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণসভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুকুমার বৃত্তির পৃষ্ঠপোষক সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান দেয়াল এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণসভ।
শুক্রবার দুপুরে হাতিখলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো.মুশফিকুর রহমান।
দেয়াল এর সভাপতি ডা. মাহফুজুর রহমান খান বলেন,বরাবরের মতোই সুকুমার বৃত্তির পৃষ্ঠপোষক সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের দেয়াল এর উদ্যোগে বর্ণসভায় এবারের আয়োজন শিশুদের চিত্রাঙ্কণ,কুইজ প্রতিযোগিতা,পিঠা উৎসব,রেফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সোহেল আবেদীনের সঞ্চালনায় বর্ণসভায় উপস্থিত ছিলেন হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম,ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বাদল, মো.কামাল হোসেন,ওসি টেলিকম ভবন,শরীফুল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় স্থানীয় শিল্পীরা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর