ফুলপুরে জবরদখল করতে মরিয়া এক অসহায়ের আবাদি জমি
audhamyabangla
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ /
১০০

ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের দর্জি পয়ারী ২য় খন্ড মৌজার এক অসহায় পিতামাতা হারা একমাত্র ছেলে ফারুক মিয়া কাজলের ২৮ শতক আবাদি জমি জবরদখল করার অভিযোগ উঠেছে সোবহান নামের তারই এক আপন চাচা ও চাচাতো এবং ফুফাতো ভাই মিলে ৮/৯ জনের বিরুদ্ধে। জানা যায়, দর্জি পয়ারী ২য় খন্ড মৌজার ছোরহাব আলীর মৃত্যুর পরে তার ছেলে সন্তানের মধ্যে একমাত্র ছেলে ফারুক মিয়া (কাজল ভোগ দখল করে আসছিলো দর্জি পয়ারী ২য় খন্ড মজার ৯৮ জেএল, ৫০৯ খতিয়ানে বাড়ি শ্রেণির ৪২নং দাগে ৪২ শতক এবং কান্দা শ্রেণির ৪৩ নং দাগে ১৬ শতক সহ মোট ৫৮ শতক জমি। এরই মধ্যে ৫৮ শতক জমির মধ্যে ২৮ শতক জমিতে চলতি বোরো মৌসুমে বোরো রোপণের জন্য গত ৩১ জানুয়ারি জমি পানিতে ভিজিয়ে হালচাল করতে গেলে ফারুক মিয়া কাজলকে অন্যায় ভাবে তারই আপন চাচা ছোবান, তার ছেলে ফরহাদ নজরুল, ফুফাতো ভাই হরিনাদী গ্রামের সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল মালেকের ছেলে আবদুল হান্নান ও মেহেদী হাসান বাবু জমিতে কাজলকে চাষ করতে বাধা হুমকি দিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ফারুক মিয়া কাজল বলেন আমি পিতার ঘরে একমাত্র ছেলে হওয়ায়, আর তারা জনবলে বেশি (৮/৯ জন) থাকায় কয়েক বছর আগে ছোবান ও তার ছেলেরা আমার পিতাকে অন্যায়ভাবে জমি দখল করতে এসে পিটিয়ে পা ভেঙে দিয়েছিলো। এবারো জমিতে পানি ছাড়ি আমন চাষ করতে, জমির খারিজ খাজনা পরিশোধ করছি নিয়মিত।অন্যায় ভাবে জমি জবরদখল করতে তারা সংঘবদ্ধ হয়ে আমাকে মারার উদ্যত হয়ে গত ৩১ জানুয়ারি জমিতে চাষ করার জন্য পানি ছাড়ার সময় অকথ্য ভাষায় গালি সহ দা, লাঠি সোঠা নিয়ে মারার হুমকি দেয়ায় আমি বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।।
আপনার মতামত লিখুন :