ফুলবাড়িয়ায় বিএনপি নেতা রানা’র গণসংযোগ
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন /
৯৩
স্টাফ রিপোর্টার: ফুলবাড়িয়া উপজেলা বালিয়ান ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন হাট বাজারে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা তানভীর আহমেদ রানা।
গতকাল সন্ধ্যায় বরুকা নতুন বাজার,মোহাম্মদ নগর বাজার, দশ মাইল বাজার ও তেলিগ্রাম বাজারে পথ সভা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. আজিজুর রহমান,বিএনপি নেতা সানোয়ার হোসেন চানু, উপজেলা যুবদলের সভাপতি মো. কামরুজ্জামান মীর আজাদ, সিনিয়র সহ সভাপতি মুর্শেদ জাহাঙ্গীর খোকনসাধারণ সম্পাদক প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান রিপন, আছিম পাটুলী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো.আনোয়ার হোসেন সোহাগ প্রমুখ।
আপনার মতামত লিখুন :