Agaminews
Dr. Neem Hakim

মঞ্চন্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক (৬)


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন / ৮৭
মঞ্চন্থ হলো “ ময়মনসিংহ প্রেসক্লাব” নাটক (৬)
নিজস্ব প্রতিবেদক:
(পূর্বে প্রকাশিত পর)— গত শতাব্দীর শেষ ভাগে জুয়া খেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেলে ক্লাবের কোন কোন সদস্য তখন পদত্যাগের হুমকী দেন।একজন প্রথিতযশা জনপ্রতিনিধি সদস্যের (মরহুম) হস্তক্ষেপে পরে আর বিষয়টি সেভাবে গড়ায়নি বলে জানা যায়।
এরপর আরো ২/৩ বার অনুরূপ ঘটনার উদ্ভব হলেও মাঠে সেভাবে আলোচনায় আসার আগেই মাঝপথে তা থেমে যায়।
ক্লাব পরিচালনায় নানারূপ তর্ক বিতর্ক,কুতর্ক,কুৎসা গায়ে না মেখে কতিপয় সদস্য বিগত দিনে দিবারাত্র এটির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখেন বলে জানা যায়।
বহু আগে ক্লাবের লিজকৃত বেদখল ভূমি দখলে নিতে আইনীজটিলতার বহু কাঠখড় পোহাতে হয় ক্লাবকে।পরে দখল বজায় ও স্থায়ী করতে এই ভূমিতে প্রায় রাতারাতি ভবন নির্মাণে কার্যকরী ভূমিকা রাখেন তারা, যার ফসল আজকের এই বহুতল ময়মনসিংহ প্রেসক্লাব ভবন।
ময়মনসিংহ প্রেসক্লাবটিকে আঁকড়ে ধরে বিগত দিনে এর উন্নতি এবং বর্তমান অবস্থায় উন্নীত করতে যারা নি:স্বার্থ কাজ করেছেন তাদের অনেকেই চলে গেছেন ওপারে।যারা এ ধরায় এখনো টিকে আছেন তাদের অনেককেই এখন নির্জীব ভ্রম হয়।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকতা প্রসারে ক্লাবটিকে অচিরেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি আলোচনা সভায় আশাবাদও ব্যক্ত করেছিলেন এই নিবেদিতজনরা।পরে আর বিষয়টির অগ্রগতি নিয়ে কিছু জানা যায়নি।জিজ্ঞ্যেস করলেও পাশ কাটিয়ে চলেন তারা।(চলবে)

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর